রাষ্ট্রীয় (Jalpaiguri) একতা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে বানারহাটে আয়োজিত হয় এক মোটর সাইকেল র্যালি। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার সুজাতা কুমারী বীনাপানি পতাকা দেখিয়ে বানারহাট থানা থেকে র্যালির সূচনা করেন। র্যালিটি বিভিন্ন এলাকা ঘুরে লাটাগুড়ি জঙ্গল এলাকায় শেষ হয়। পুলিশ সুপার ডামডিম মোড়ে স্থানীয় বাসিন্দাদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করেন। মোটর সাইকেল চালকদের হেলমেট বিতরন করে দায়িত্বশীল হিসাবে মোটর সাইকেল চালাতে পরামর্শ দেওয়া হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শ্রী নিবাসন এম পি, অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীন) সৌতম ব্যানার্জী সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীগন। পুলিশ সুপার সুজাতা কুমারী বীনাপানী জানান জাতীয় ঐক্য,পথ নিরাপত্তা, ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও সাধারন মানুষের সাথে পুলিশের সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে এই উদ্যোগ।
Jalpaiguri: রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত হলো মোটর সাইকেল র্যালি
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla