বুধবার , অক্টোবর 28 2026
Breaking News

MALDA: মালদহ জেলা পুলিশের উদ্যোগে পুলিশ কর্মীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ

MALDA: মালদহ জেলা পুলিশের উদ্যোগে পুলিশ কর্মীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরমালদহ (MALDA) জেলা পুলিশের উদ্যোগে পুলিশ কর্মীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় বুধবার জেলা পুলিশ লাইনে। জানা গেছে একটি বেসরকারি স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থার সহায়তায় এই শিবিরে পুলিশ কর্মীদের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন পরীক্ষা করা হয় ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়া হয়। পুলিশ কর্মীদের স্বাস্থ্য সচেতন করার লক্ষ্যেই এই শিবির। পুলিশ সূত্রে জানানো হয় পুলিশ কর্মীরা সুস্থ না থাকলে তাদের কর্তব্য পালনে সমস্যা হয়। পুলিশ কর্মীদের শারীরিক সুস্থতা ও কর্মক্ষমতা বজায় রাখার লক্ষ্যেই এই শিবির যার মুল স্লোগান স্বাস্থ্যই সম্পদ বলে জানান জেলা পুলিশের এক আধিকারিক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।