বুধবার , অক্টোবর 28 2026
Breaking News

kolkata: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিষয়ে প্রস্তুতি বৈঠক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

kolkata: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিষয়ে প্রস্তুতি বৈঠকরাজ্যের (kolkata) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষনা করেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী ডিসেম্বর মাসের সতেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই ঘোষনা অনুসারে মঙ্গলবার রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার নন্দনে আয়োজিত হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিষয়ে প্রস্তুতি বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ,তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী ,আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ,রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মুখ্য উপদেষ্টা মিঠুন চক্রবর্তী ,অভিনেতা জিৎ ,কমিটির অন্যান্য সদস্য সদস্যাগণ। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান উৎসবের বিভিন্ন দিক ,প্রস্তুতি ,পরিকল্পনা ও সার্বিক কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।