বুধবার , অক্টোবর 28 2026
Breaking News

Suvendu Adhikari: বিভিন্ন সরকারি দপ্তরে এগারোশো নিরান্নব্বইটি নিয়োগের বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে ,জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া

Suvendu Adhikari: বিভিন্ন সরকারি দপ্তরে এগারোশো নিরান্নব্বইটি নিয়োগের বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে ,জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীদুর্গাপূজার পর (Suvendu Adhikari) বুধবার নবান্নে অনুষ্ঠিত হলো রাজ্য মন্ত্রীসভার ক্যাবিনেট বৈঠক। ক্যাবিনেট বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ক্যবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করে এদিনের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত গুলি সম্পর্কে জানান। তিনি জানান এদিনের বৈঠকে বিভিন্ন সরকারি দপ্তরে এগারোশো নিরান্নব্বই টি নিয়োগের বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। খুব দ্রুত বিজ্ঞপ্তি জারী করে পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। দ্বিতীয় সিদ্ধান্ত হয়েছে এখন থেকে নিয়োগপ্রাপ্ত কোনো শিক্ষক প্রত্যক্ষভাবে রাজনীতি করতে পারবেননা, তারা পঞ্চায়েত বা পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তৃতীয় সিদ্ধান্ত হয়েছে চোরবাগানে নিহত উনিশটি পরিবারের মধ্যে সতেরো টি পরিবারের সম্মতিতে কেউ যদি সরকারি চাকরি করতে ইচ্ছুক হন তবে তাদের চতুর্থ শ্রেনীর পদে স্থায়ী চাকরি দেওয়া হবে। কলকাতার ক্ষেত্রে কলকাতা পৌর নিগম ও জেলা গুলির ক্ষেত্রে জেলাশাসকগন এই নিয়োগ প্রক্রিয়ার নিয়োগকর্তা হবেন। শুধুমাত্র বিহারের দুটি পরিবারকে এই চাকরি দেওয়া সম্ভব হবেনা তবে তাদের সরকারি ক্ষতিপূরণ এর অর্থ বাড়িতে পৌছে দেওয়া হবে। এদিনের বৈঠকে এই তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আসন্ন ছট পুজো, কালীপুজো,কার্তিক পুজো, রাস উৎসব,ও জগদ্ধাত্রী পুজো যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।