শুক্রবার , অক্টোবর 30 2026
Breaking News

siliguri: বিভাগীয় আধিকারিকদের নিয়ে উত্তরকন্যায় বৈঠক করলেন সংখ্যালঘু দপ্তরের প্রতিমন্ত্রী বিশাল লামা

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: বিভাগীয় আধিকারিকদের নিয়ে উত্তরকন্যায় বৈঠক করলেন সংখ্যালঘু দপ্তরের প্রতিমন্ত্রী বিশাল লামারাজ্যের (siliguri) স্বরাষ্ট্র ,পার্বত্য ও সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী বিশাল লামা বৃহস্পতিবার উত্তরবঙ্গের মিনি মহাকরন উত্তরকন্যায় সংখ্যালঘু দপ্তরের আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের আটটি জেলার সংখ্যালঘু বিষয়ক দপ্তরের আধিকারিকগন। বৈঠকে বিভাগীয় কার্যাবলীর পর্যালোচনার পাশাপাশি জনকল্যানমূলক প্রকল্প গুলির বিষয়ে আলোচনা হয়। প্রকল্পগুলি বাস্তবায়নের লক্ষ্যে ও সাধারন মানুষের অভিযোগ গুলি নিরসনের বিষয়ে আলোচনা ও মত বিনিময় হয়। মন্ত্রী বিশাল লামা জানান সংখ্যালঘুদের কল্যান,স্বচ্ছ প্রশাসন,ও সরকারি প্রকল্পগুলি সঠিকভাবে উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়াকে অগ্রাধিকার প্রদান নিশ্চিত করতেই দিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।