শনিবার , অক্টোবর 31 2026
Breaking News

Alipurduar: সাতালিতে উদ্ধার সাড়ে সাত লক্ষ টাকার অবৈধ বাজি ,গ্রেপ্তার এক

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: সাতালিতে উদ্ধার সাড়ে সাত লক্ষ টাকার অবৈধ বাজি ,গ্রেপ্তার একআলিপুরদুয়ার (Alipurduar) জেলা পুলিশের অধীন হাসিমারা ফাঁড়ির পুলিশ শুক্রবার পুরনো হাসিমারার সাতালি এলাকায় একটি অভিযান চালিয়ে উদ্ধার করে সাড়ে সাত লক্ষ টাকার অবৈধ বাজি। পুলিশ সূত্রে জানা গেছে গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে এদিন সাতালি বাজারে একটি দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের বাজি ভর্তি বারোটি কার্টন উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। গ্রেপ্তার করা হয় দোকান মালিক মনীশ শাকে।ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে আইনী পদক্ষেপ গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।