শিলিগুড়ি (siliguri) শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মহাবীরস্থান মাছবাজার ও রেল গেট এলাকা পরিদর্শন করলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের সংসদ বিষয়ক ও পর্যটন দপ্তরের মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ। শুক্রবার ডঃ শঙ্কর ঘোষ এলাকাটি পরিদর্শনে যান। তিনি সাধারন মানুষ সহ ব্যবসায়ীদের সাথে কথা বলেন ও তাদের সমস্যার কথা শোনেন। তিনি জানান এদিন পরিদর্শনে গিয়ে সাধারন মানুষের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগ ও মতামত শোনার চেষ্টা করেন। সাধারন মানুষের সমস্যা গুলি সম্পর্কে বিস্তারিত ভাবে জানা ও সেগুলি সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করাই এই পরিদর্শনের মূল লক্ষ্য বলে জানান পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যানে তিনি প্রতিশ্রুতিবদ্ধ তাই মানুষের পাশে থেকে মানুষের কথা শুনে এগিয়ে যাওয়াই তার লক্ষ্য বলেও মন্তব্য করেন পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ।
siliguri: শিলিগুড়ি শহরের মহাবীরস্থান মাছ বাজার সহ রেল গেট এলাকা পরিদর্শন করলেন পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla