বুধবার , নভেম্বর 4 2026
Breaking News

tiger : অসমে ঘুমপাড়ানি গুলিতে কাবু বক্সার বাঘিনী BTR TF-1 ,ফেরানো হচ্ছে বক্সায়

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

tiger : অসমে ঘুমপাড়ানি গুলিতে কাবু বক্সার বাঘিনী BTR TF-1 ,ফেরানো হচ্ছে বক্সায়ঘণ্টার পর ঘণ্টা (tiger) অপেক্ষা এবং টানটান উত্তেজনার পর অবশেষে অসমের কোকরাঝাড় জেলায় ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হলো বক্সার বাঘিনী BTR TF-1 কে। মঙ্গলবার সূর্যাস্তের ঠিক আগে তাকে ট্রাঙ্কুলাইজ করা হয়। স্বাস্থ্য পরীক্ষার পর বিশেষ অ্যাম্বুলেন্সে করে বাঘিনীকে বক্সা টাইগার রিজার্ভে ফিরিয়ে আনা হচ্ছে। প্রাথমিকভাবে তাকে বনকর্মীদের তত্ত্বাবধানে একটি খোলা খাঁচায় রাখা হবে।ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি (NTCA)-র অনুমোদনের পর অসম ও পশ্চিমবঙ্গের বনদপ্তর যৌথভাবে এবং বিশেষজ্ঞদের প্রযুক্তিগত সহায়তায় এই অভিযান পরিচালনা করে।সোমবার থেকেই অভিযানের প্রস্তুতি শুরু হয়েছিল, যখন কোকরাঝাড় জেলার দতমা এলাকার গেলাগুড়ি গ্রামের কাছে বাঘিনীটিকে দেখা যায়। মঙ্গলবার সকালে বনকর্মীরা তাকে ধরার জন্য অভিযান শুরু করেন। তবে লোকালয়ের খুব কাছে থাকায় কাজটি অত্যন্ত কঠিন হয়ে পড়ে, জনসুরক্ষা নিশ্চিত করে সাবধানে ঘুমপাড়ানি গুলি ছুঁড়তে হয়।অভিযানের আগে কোকরাঝাড়ের জেলাশাসক পঙ্কজ চক্রবর্তী ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-র ১৬৩ ধারায় নিষেধাজ্ঞা জারি করেন। পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত, বনে অবৈধ প্রবেশ, ড্রোন ওড়ানো, বাজি ফাটানো, লাউডস্পিকার ব্যবহার এবং টর্চ নিয়ে বাঘিনী খোঁজায় নিষেধাজ্ঞা জারি করা হয়। গেলাগুড়ি গ্রামের পাঁচ কিলোমিটার ব্যাসার্ধ এলাকাকে সংরক্ষিত ও বাফার জোন ঘোষণা করা হয়।বক্সা থেকে দুটি কুমকি হাতিকে ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। তাপমাত্রা কমার অপেক্ষার পর বিকেল সাড়ে ৩টে নাগাদ অভিযান শুরু হয়। প্রায় দু’ঘণ্টার চেষ্টার পর বিকেল সাড়ে ৫টা নাগাদ বাঘিনীকে সফলভাবে কাবু করা হয়।বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ বলেন, “প্রায় দুই থেকে তিন ঘণ্টা ধরে লুকোচুরি খেলা চলেছে। শেষ পর্যন্ত আমরা বাঘিনীকে ধরতে সক্ষম হয়েছি। অসম সরকার, বক্সা বনদপ্তর এবং কারিগরি দলকে ধন্যবাদ, যাঁদের সম্মিলিত প্রচেষ্টায় অভিযান সফল হয়েছে। বাঘিনীকে শীঘ্রই বক্সায় নিয়ে যাওয়া হবে।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।