মঙ্গলবার , নভেম্বর 3 2026
Breaking News

TIGER: বক্সার বাঘিনীকে ফেরাতে ছাড়পত্র NTCA-র ,মঙ্গলবার থেকে শুরু হবে ধরার কাজ

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

TIGER: বক্সার বাঘিনীকে ফেরাতে ছাড়পত্র NTCA-র ,মঙ্গলবার থেকে শুরু হবে ধরার কাজবক্সার (TIGER) বাঘিনী BTR TF-1 কে অসম থেকে ফিরিয়ে আনার অনুমতি দিল ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি (NTCA)। অনুমতি মেলার পর সোমবার দুপুর থেকেই পশ্চিমবঙ্গ ও অসমের বনদপ্তর যৌথভাবে প্রস্তুতি শুরু করেছে রাইমোনা টাইগার রিজার্ভের কাছে ,যেখানে বর্তমানে বাঘিনীটি রয়েছে।শনিবার দুই রাজ্য যৌথভাবে বাঘিনীটিকে ট্রাঙ্কুলাইজ করে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়, যে বাঘিনী বক্সা থেকে বেরিয়ে গিয়েছিল। তবে সপ্তাহান্তে NTCA-র ছাড়পত্রের অপেক্ষায় ছিল অভিযান।প্রস্তুতি তদারকি করতে সোমবার রাইমোনায় পৌঁছান বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ । তিনি বলেন ,”এলাকাটি জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে যাওয়ায় অভিযান মঙ্গলবার ভোরের আলো ফুটলেই শুরু হবে।”অভিযানের জন্য বক্সা থেকে একটি বিশেষ দল, ঐরাবত রেসকিউ ভ্যান এবং তিনটি প্রশিক্ষিত কুনকি হাতিকে প্রস্তুত রাখা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।