আসন্ন (siliguri) কালীপুজো ও ছট পুজো উপলক্ষ্যে সোমবার শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে রামকিঙ্কর হলে আয়োজিত হয় প্রস্তুতি বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ। তিনি জানান আসন্ন কালীপুজো ও ছট পুজোকে সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত এই বৈঠকে পুজো উদ্যোক্তাদের সাথে বিভিন্ন সাংগঠনিক বিষয় ও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সকলের সম্মিলিত উদ্যোগ, সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহনের মধ্য দিয়ে উৎসবের আনন্দ,সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ আরও সুন্দর হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন পর্যটন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ।
siliguri: আসন্ন কালীপুজো ও ছট পুজো উপলক্ষ্যে প্রস্তুতি বৈঠক শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে ,উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla