রাজ্য (siliguri) সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে রবিবার শিলিগুড়ির কাওয়াখালি শিল্পী হাটে শুরু হলো হস্তশিল্প মেলা। এদিন মেলার উদ্বোধন করেন রাজ্যের স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন, উপস্থিত ছিলেন পরিবহন ও অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। মেলা চলবে চলতি মাসের পনেরো তারিখ পর্যন্ত। স্কুলশিক্ষা দীপক বর্মন জানান মেলায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট একশ একচল্লিশ জন হস্তশিল্পী তাদের উৎপাদিত হস্ত শিল্প সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছেন। রাজ্যের কারুশিল্পী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সৃজনশীল প্রতিভা ও তাদের উৎপাদিত সামগ্রীকে বৃহত্তর বাজারের সাথে সংযুক্ত করার গুরুত্বপূর্ণ মঞ্চ এই মেলা। বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্পের সংরক্ষন ও প্রসারের পাশাপাশি শিল্পীদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধিতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই মঞ্চ বলে মন্তব্য করেন স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন।
siliguri: শিলিগুড়ির কাওয়াখালি শিল্পী হাটে শুরু হস্ত শিল্প মেলা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla