আলিপুরদুয়ার (Alipurduar) জেলার রাজাভাতখাওয়া এলাকার বন গ্রামের বাসিন্দাদের সমস্যাবলী ও সেগুলির সমাধানের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজিত হয় আলিপুরদুয়ার জেলা প্রশাসনের মুখ্য কার্যালয় ডুয়ার্স কন্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওঁরাও, সাংসদ মনোজ টিগ্গা ,স্বরাষ্ট্র,পার্বত্য বিষয়ক, সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বিশাল লামা ,বিধায়ক পরিতোষ দাস, লক্ষন লিম্বু,আলিপুরদুয়ার এর জেলাশাসক ময়ুরী বসু, পুলিশ সুপার অমিত কুমার সাউ , বিভাগীয় বনাধিকারিক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগন। বন ও পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওঁরাও জানান এদিনের বৈঠকে বন গ্রামের বাসিন্দাদের সমস্যাবলী, প্রয়োজন ও জন কল্যানমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং সেগুলি সমাধানের লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। বনাঞ্চলের প্রতিটি পরিবারের সমস্যাবলী গুরুত্ব সহকারে শোনা ও প্রশাসন এবং বাসিন্দাদের সমন্বয়ে সেগুলির দ্রুত সমাধান করার মাধ্যমে জিনকল্যান ও জন সেবাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান বন ও পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওঁরাও।
Alipurduar: বনবস্তি বাসীদের সমস্যা সমাধানে প্রশাসনিক বৈঠক আলিপুরদুয়ার ডুয়ার্স কন্যায়
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla