বৃহস্পতিবার , নভেম্বর 5 2026
Breaking News

Uttar Dinajpur: রাজ্যের পর্যটন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষের উপস্থিতিতে আসন্ন কালীপুজো ও ছট পুজো নিয়ে উত্তরদিনাজপুর জেলা প্রশাসনের প্রস্তুতি বৈঠক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, উত্তর দিনাজপুর

Uttar Dinajpur: রাজ্যের পর্যটন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষের উপস্থিতিতে আসন্ন কালীপুজো ও ছট পুজো নিয়ে উত্তরদিনাজপুর জেলা প্রশাসনের প্রস্তুতি বৈঠকআসন্ন (Uttar Dinajpur) কালীপুজো ও ছট পুজোকে কেন্দ্র করে বুধবার উত্তর দিনাজপুর জেলাশাসকের কার্যালয়ে আয়োজিত হয় এক প্রস্তুতি বৈঠক। এদিনের প্রশাসনিক প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, জেলাশাসক, জেলা পুলিশ সুপার সহ জেলা প্রশাসনের আধিকারিকগন। বৈঠক শেষে পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ জানান আসন্ন উৎসব গুলিকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা, নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রন,সাধারণ মানুষের সুবিধা,প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি, সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ আরও জানান উৎসবের আনন্দ যেন সকলের কাছে নিরাপদ ও সুন্দর হয়ে ওঠে তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতিটি স্তরের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরী। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন উৎসবগুলি সম্প্রীতি ও আনন্দের আবহে সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন পর্যটন মন্ত্রী ডঃশঙ্কর ঘোষ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।