রাজ্য সরকারের (kolkata) পর্যটন দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার কলকাতায় পর্যটন দপ্তরের উদয়াচল ট্যুরিজম প্রপার্টিতে আয়োজিত এক অনুষ্ঠানে হোম স্টে পোর্টালের উদ্বোধন করলেন রাজ্যের পর্যটন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ। উদ্বোধন এর পর পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ জানান এই পোর্টালের মাধ্যমে রাজ্যের হোমস্টে মালিকরা তাদের নাম নথিভুক্ত করতে পারবেন। রাজ্যের বিভিন্ন পর্যটন স্থলে এখন থেকে শুধুমাত্র সরকারি নথিভুক্ত হোমস্টে গুলিই নিজেদের হোমস্টে বলে পরিচয় দিতে পারবে। এই পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত করলেই তাদের একটি সার্টিফিকেট দেওয়া হবে, সেই সার্টিফিকেট থাকলেই তারা নিজেদের হোমস্টে বলে পরিচয় দিতে পারবে। রাজ্যে এই মুহূর্তে মোট পাঁচ হাজার চারশো ঊন আশিটি হোমস্টে রয়েছে। এগুলির মধ্যে দু হাজার ছশো ঊন আশিটি হোমস্টে সরকারিভাবে নথিভুক্ত আছে। এই তথ্যের বাইরেও উত্তরবঙ্গ সহ অন্যান্য পর্যটন স্থলে বহু হোমস্টে আছে। সরকারি ও বেসরকারি হোমস্টে গুলিকে পৃথকভাবে চিহ্নিতকরনের লক্ষ্যেই এই পোর্টাল চালু করা হয়েছে। পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ আরও জানান এবারের বিশ্ব পর্যটন দিবসের মূল স্লোগান ছিলো ডিজিটাল এজেন্ডা ও এ আই প্রযুক্তির মাধ্যমে পর্যটন দপ্তরের পুনর্গঠন করা। সেই লক্ষ্য পূরনের উদ্দ্যেশ্যেই প্রযুক্তি নির্ভর তথ্য ভান্ডার গড়ে তুলতেই এই পোর্টাল চালু করা হলো।উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ।
kolkata: পর্যটন দপ্তরের উদ্যোগে হোমস্টে পোর্টালের উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla