শুক্রবার , নভেম্বর 6 2026
Breaking News

siliguri: উদ্ধার তিনশো নয় গ্রাম ব্রাউন সুগার ,গ্রেপ্তার দুই

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: উদ্ধার তিনশো নয় গ্রাম ব্রাউন সুগার ,গ্রেপ্তার দুইশিলিগুড়ি (siliguri) পুলিশ কমিশনারেটের অধীন বাগডোগরা থানার পুলিশ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে বাগডোগরা থানার অন্তর্গত জংলী বাবার মন্দিরে বৃহস্পতিবার এক অভিযান চালায়। অভিযানে এক পুরুষ ও আরেক মহিলাকে আটক করে তল্লাশী চালিয়ে তাদের হেফাজত থেকে উদ্ধার হয় তিনশো নয় গ্রাম ব্রাউন সুগার। জানা গেছে ধৃতরা সম্পর্কে স্বামী স্ত্রী। নাম মহম্মদ লালবাবু (৪৬) ও মহিলার নাম রিজওয়ানা বেগম(৪০), দুজনেই উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার বাসিন্দা। তাদের বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তল্লাশী, উদ্ধার, বাজেয়াপ্ত ও গ্রেপ্তারি পর্ব এন ডি পি এস আইনের নির্দেশিকা কঠোরভাবে মেনে সম্পন্ন করা হয়েছে। পুলিশ পরবর্তী পর্যায়ের তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।