কোচবিহার (CoochBehar) শহরের পাশ দিয়ে বয়ে চলেছে তোর্সা নদী আর নদী ভাঙ্গন এর কবল থেকে শহরকে রক্ষা করতে শহর বরাবর তোর্সা নদীতে দেওয়া হয়েছে বাঁধ। অভিযোগ এই নদী বাঁধের উপর অবৈধভাবে গড়ে তোলা হচ্ছে একের পর এক রেস্তোরাঁ ও দোকানপাট। দখল করা হচ্ছে বাঁধ। সাধারন মানুষের অভিযোগ বাঁধের উপর এভাবে একের পর এক রেস্তোরাঁ বা দোকানপাট গড়ে তোলায় নদীবাঁধটি ক্ষতিগ্রস্ত ও দূর্বল হচ্ছে। বর্ষার মরশুমে যে কোনো সময় বাঁধ ভেঙ্গে শহরকে ভাসিয়ে দেবার আশঙ্কা রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি ঘোষনা করেছেন সরকারি সমস্ত জমি জবরদখলকারীদের থেকে মুক্ত করা হবে। সাধারন মানুষের অভিযোগ ও মুখ্যমন্ত্রীর এই ঘোষনার পর নড়েচড়ে বসেছে কোচবিহার পুলিশ। শুক্রবার কোচবিহার সদর মহকুমা পুলিশ আধিকারিকদের নেতৃত্বে পুলিশ কর্মীদের একটি দল নদীবাঁধের উপর জবরদখলকারীদের বিরুদ্ধে অভিযান চালায়। অভিযানে রেস্তোরাঁ ও দোকানপাটের মালিকদের বাঁধের উপর থেকে অবৈধ নির্মান সরিয়ে ফেলতে বলা হয়। যদি তারা নিজেরা তাদের রেস্তোরাঁ ও দোকানপাট সরিয়ে না নেন তবে পুলিশ জবর দখলকারীদের তৈরি করা রেস্তোরাঁ ও দোকানপাট ভেঙ্গে দিয়ে বাঁধের জমি দখল মুক্ত করবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক।
CoochBehar: তোর্সা নদীর বাঁধের উপর গড়ে তোলা হচ্ছে একের পর এক দোকান রেস্তোরাঁ, এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ পুলিশের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla