কলকাতা (kolkata) মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির আধিকারিকদের নিয়ে বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উন্নয়ন ভবনে আয়োজিত এই বৈঠকে কলকাতা ও লাগোয়া এলাকায় নগর উন্নয়ন, নাগরিক পরিষেবা এবং বিভিন্ন চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান নগর উন্নয়ন এর গতি আরও ত্বরান্বিত করে নাগরিকদের জন্য উন্নত ও কার্যকর পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট বিষয়গুলির দ্রুত ও কার্যকর বাস্তবায়ন এবং নাগরিকদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
kolkata: কেএমডিএ আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla