বলিউডের নায়ক- নায়িকার গোপন সম্পর্কের মধ্যে অমিতাভ বচ্চন আর রেখার রোম্যান্স- এখনও সিনেমা প্রেমীদের কাছে একটি হট গসিপ। অমিতাভ বচ্চন ও রেখা কোনও দিনও নিজেদের প্রেম নিয়ে তেমনভাবে মুখ খোলেননি। কিন্তু বলিউড গসিপে এখনও সেই প্রেম কাহিনি একটি বড় জায়গা করে নিয়েছে। কিন্তু আপনি কি জানেন অমিতাভ বচ্চন রেখাকে চড় মেরেছিলেন- তাও একবার নয় একাধিকবার। লেহরেন রেট্রোর ইউটিউব চ্যালেনে এই চড় মারার কথা বলা হয়েছে। এই ইউটিউব চ্যানেলে রেখার বায়োগ্রাফি ‘রেখা-দ্যা আনটোল্ড স্টোরি’-র একটি অংশ তুলে ধরা হয়েছে। বলা হয়েছে ১৯৮০ সালে রেখা আর অমিতাভ-রেখার প্রেম তখন তুঙ্গে। সেই সময়ই শ্যুটিং চলছিল লাওয়ারিস ছবির। কিন্তু এই সময়ই অমিতাভ জড়িয়ে পড়েছিলেন এক ইরানি ডান্সারের সঙ্গে। অমিতাভ আর সেই ইরানি ডান্সারের প্রেমের একাধিক কথা হট টপিক ছিল পেজ থ্রিতে। যা উত্তাল করেছিল আরব সাগরের নীল জলকে। তবে এই প্রেম নিয়ে রীতিমত ক্ষুব্ধ ছিলেন রেখা। জয়া অবশ্য কোনও দিনই এই বিষয়ে মুখ খলেননি।রেখা কিন্তু জয়া বচ্চনের মত হাতে হাত গুটিয়ে রাখার পাত্রী ছিলেন না। অমিতাভ আর ইরানি ডান্সারের প্রেম নিয়ে তিনি এতটাই ক্ষুব্ধ ছিলেন যে সোজা চলে গিয়েছিলেন লাওয়ারিসের সেটে। সেখানেই ইরানি নৃত্যশিল্পীতে নিয়ে অমিতাভকে জেরা করতে শুরু করেন। যা নিয়ে শ্যুটিং সেটেই তুমুল বচসায় জড়িয়ে পড়েন বিখ্যাত এই স্টার যুগল। কথা কাটাকাটি এতদূর পৌঁছে গিয়েছিল যে অমিতাভ বচ্চন রেখাকে মারধরও করেছিলেন সেটে। উপস্থিত লোকেদের মতে অমিতাভ গুণে গুণে প্রায় সাতটা চড় মেরেছিলেন রেখাকে। যদিও এই কথা রেখা বা অমিতাভ কেউ কোনও দিনও স্বীকার করেননি।
এই ঘটনা অভিনেতাদের জীবনে গভীর ছাপ রেখে যায় I তাদের সম্পর্ক পৌঁছে যায় চূড়ান্ত তিক্ততাতে।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper