দূর্গা প্রতিমার বিসর্জনের সময় জলপাইগুড়ি জেলার মালবাজারের মাল নদীর হড়পা বানে মৃত্যু হয় আট জনের। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার রাতে নিহতদের পরিবারের সদস্যদের সাথে দেখা করে পাশে থাকার আস্বাস দেন। আল মঙ্গলবার মালবাজারে আয়োজিত প্রশাসনিক বৈঠকে নিহতদের পরিবারের একজন করে সদস্যের হাতে তুলে দেন চাকরির নিয়োগ পত্র। পাশাপাশি এদিন তিনি এক লক্ষ করে টাকা দিলেন সেই যুবকদের যারা ঐ বিপর্যয়ের মধ্যে নিজেদের প্রাণ তুচ্ছ করে অনেককে বাঁচিয়েছিলেন। মানবিক মুখ্যমন্ত্রী এদিনের প্রশাসনিক বৈঠকে তিপ্পান্ন জন আদিবাসী লোকশিল্পীকে স্পেশাল সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগ করে তাদের হাতেও নিয়োগপত্র তুলে দেন। প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ , আদিবাসী কল্যান মন্ত্রী বুলু চিক বরাইক, এস জে ডি এ চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী, এন বি এস টি সি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এবং জেলা প্রশাসনের আধিকারিকগন।
Mamata Banerjee: মাল নদীর হড়পা বানে নিহতদের পরিবারের একজন করে সদস্যকে চাকরির নিয়োগ পত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper