জগদ্দলের কাউগাছি-১ গ্রাম পঞ্চায়েতের চন্ডীতলা ব্রাহ্মণপাড়া থেকে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ। রবিবার রাতে কাজ থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় গৃহবধূ প্রিয়াঙ্কা বিশ্বাস কচ্ছপটিকে দেখতে পান। তিন-চারটে কুকুর ওই কচ্ছপটিকে ঘিরে ধরেছিল। প্রিয়াঙ্কা দেবী কচ্ছপটিকে বাড়িতে আনেন। মঙ্গলবার কচ্ছপটিকে তিনি বন দপ্তরের হাতে তুলে দেন। বন দপ্তরের কর্মীরা কচ্ছপটিকে গঙ্গায় ছেড়ে দেয়। বন্যপ্রাণী সংরক্ষনে সকলকে এভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার পরামর্শ দিলেন বন দপ্তরের কর্মীরা।
Jagatdal: জগদ্দলের কাউগাছিতে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla