রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ( Agnimitra Paul) ঘোষণা করেছেন রাজ্যের নথিভুক্ত পুজো কমিটি গুলিকে এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ” বড় বড় পুজো কমিটি গুলি যারা লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলে নিজেদের সামর্থে দুর্গা পূজার আয়োজন করেন, তাদের কাছে আমি আবেদন করছি তারা এই অনুদান টি গ্রহণ না করে ফিরিয়ে দিন । আমার মনে হয় এক লক্ষ টাকা সরকারি অনুদান পাওয়ার থেকে সেটা আরও বেশি আত্মসম্মানের এবং স্বনির্ভরতার পরিচয় দেবে যারা অনুদানটি সরকারকে ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করবেন “।তিনি আরও বলেন , ” দূর্গা পূজোর দিনগুলিতে মানুষ আমিষ খাবেন নাকি নিরামিষ সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। তবে অষ্টমীর দিন সব বাঙালিই নিরামিষ খেয়ে থাকেন” ।
Agnimitra Paul: দূর্গা পূজার দিনগুলিতে মানুষ আমিষ খাবেন নাকি নিরামিষ সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় বলে জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
রিপোর্ট : ভাস্কর সেহানবিশ , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla