বুধবার , সেপ্টেম্বর 9 2026
Breaking News

Suvendu Adhikari: উত্তরকন্যা থেকেই ভার্চুয়ালি কালিম্পং এর সাধারন মানুষের মাঝে বিভিন্ন জনকল্যাণ মূলক সুবিধা বিতরন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, শিলিগুড়ি

Suvendu Adhikari: উত্তরকন্যা থেকেই ভার্চুয়ালি কালিম্পং এর সাধারন মানুষের মাঝে বিভিন্ন জনকল্যাণ মূলক সুবিধা বিতরন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীপূর্ব নির্ধারিত (Suvendu Adhikari) কর্মসূচি অনুসারে মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কালিম্পং এ একটি প্রশাসনিক সভা করে সাধারন মানুষের মাঝে বিভিন্ন জনকল্যাণ মূলক সুবিধা বিতরন করার কথা থাকলেও খারাপ আবহাওয়ার জন্য তার চপার কালিম্পং এ নামতে পারেনি। অগত্যা মুখ্যমন্ত্রীকে শিলিগুড়িতে ফিরে আসতে হয়। শিলিগুড়িতে উত্তরবঙ্গের মিনি মহাকরন উত্তরকন্যায় প্রশাসনিক আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। এই বৈঠক থেকেই তিনি ভার্চুয়ালি কালিম্পং এর সাধারন মানুষদের মাঝে বিভিন্ন জনকল্যাণ মূলক সুবিধা বিতরন করেন। খারাপ আবহাওয়ার জন্য এদিন তিনি কালিম্পং এর সাধারন মানুষদের সাথে মিলিত হতে না পারায় দুঃখ প্রকাশ করে জানান খুব শীঘ্রই তিনি কালিম্পং বাসীর সাথে মিলিত হবেন তার সম্ভাব্য তারিখ অক্টোবর মাসের ছয় তারিখ। সেদিন তিনি দার্জিলিং এ একটি কর্মসূচিতে যোগ দেবেন, ফেরার পথে কালিম্পং এ সাধারণ মানুষের সাথে মিলিত হবেন এই প্রতিশ্রুতি দেন। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক ।এদিন মুখ্যমন্ত্রী বলেন জিটি এ এখন নিষ্ক্রিয়, খুব শীঘ্রই জি টি একে দায়িত্ব দেওয়া হবে তার প্রক্রিয়া চলছে। এর আগে জি টি এ তে যে দূর্নীতি হয়েছে এবং দূর্নীতিতে যারা যুক্ত তাদের কেউ ছাড়া পাবেনা বলেও তিনি হুঁশিয়ারি দেন। এর পর মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক সেরে বাগডোগরা বিমান বন্দরে যান, সেখান থেকেই তিনি কলকাতা রওনা হবেন। মুখ্যমন্ত্রীর এই ঝটিকা সফরকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা ছিলো তুঙ্গে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।