আলিপুরদুয়ার (Alipurduar) জেলা পুলিশের কুমারগ্রাম থানার অধীন বারোবিশা ফাঁড়ির পুলিশ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার সকাল এগারোটা নাগাদ সাতাশ নম্বর জাতীয় সড়কের রায়ডাক দুই নম্বর ব্রিজের নাকা চেকিং পয়েন্টে রাজস্থান নম্বরের একটি কন্টেইনার ট্রাক আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে আটক কন্টেইনার থেকে উদ্ধার হয় চুয়ান্নটি মহিষ। মহিষগুলি পরিবহনের কোন বৈধ নথিপত্র চালক দেখাতে না পারায় কন্টেইনার ট্রাক সহ মহিষগুলিকে বাজেয়াপ্ত করে চালক ও সহকারী চালককে গ্রেপ্তার করে পুলিশ। চালকের নাম সাহারাজ খান (৩৪)ও সহকারী চালকের নাম দানিশ (২৪),দুজনেই উত্তরপ্রদেশের বাসিন্দা।মহিষগুলিকে নিরাপদ স্থানে রাখা হয়। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আলিপুরদুয়ার জেলা আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের অনুমান বিহার থেকে মহিষগুলি অসমে পাচারের ছক কষেছিলো পাচারকারীরা। এই পাচারচক্রে কারা জড়িত সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
Alipurduar: পাচারের পথে উদ্ধার চুয়ান্নটি মহিষ ,গ্রেপ্তার দুই
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla