শুক্রবার , আগস্ট 28 2026
Breaking News

Alipurduar: ভাড়া করা গাড়িতেই পাচার গরু মহিষ

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: ভাড়া করা গাড়িতেই পাচার গরু মহিষ৩১ টি জাতীয় সড়ক ধরে (Alipurduar) প্রতিনিয়ত গরু মহিষ পাচার হচ্ছে। ‌ একের পর এক অভিযানে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ মহিষ। অধিকাংশ গাড়িগুলি অসমের এমনটাই দেখা গেল কারিগুলি আটক হওয়ার পর। অসম নম্বরের গাড়ি ছাড়াও পশ্চিমবঙ্গের গাড়িও রয়েছে বেশ কিছু এই গরু এবং মহিষ পাচার চক্র। অধিকাংশ মহিষ বিহার থেকে গাড়িতে তোলা হচ্ছে। রাত একটা থেকে শুরু হয় বোলেরো আর্টিগা স্কোরপিও সহ অ্যাম্বুলেন্স। তাছাড়া চার চাকা গাড়ি তো রয়েছেই। ‌ সূত্রের খবর অধিকাংশ গাড়িগুলি মোটা অংকের টাকা মাসিক ভাড়ার ভিত্তিতে ভাড়া নিয়ে এই গরু এবং মহিষ পাচার করা হচ্ছে। ‌ গত কয়েকদিনে শামুকতলা রোড পুলিশ বাড়ির ওসি সঞ্জীব মোদক বেশ কয়েকটি গাড়ি ধরেছেন। গাড়ির নাম্বার প্লেট অনুযায়ী মালিক খুঁজতে গিয়ে দেখা গেছে তারা গাড়িটি আসাম শিমুল টাপু এলাকায় কোন ব্যক্তি মাসিক ভাড়া নিয়ে এই গরু এবং মহিষ পাচারে ব্যবহার করছেন। এর সঙ্গে যুক্ত রয়েছেন আসাম বারবিশা কামাখ্যাগুড়ি শামুকতলা এবং শামুকতলা থানার অধীন বিভিন্ন এলাকার বেশ কিছু দালাল। ‌ গরু এবং মহিষ পাচারে জাতীয় সড়কে রীতিমতো লাইনম্যান ব্যবহার করে সেগুলি পাচার করা হয়। ‌ তবে সদ্য কয়েক দিন ধরে গরু এবং মহিষ প্রচুর পরিমাণে ধরা পড়ছে জাতীয় সড়কে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।