দুর্নীতিগ্রস্ত সকলকেই জেলের ভেতরে থাকতে হবে এবং জেলের ভাত খেতে হবে। মঙ্গলবার এমনটাই দাবি করলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। উল্লেখ্য, এদিন সন্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উজ্জয়িনীর ‘মহাকাল লোক’ প্রকল্পের উদ্বোধন করেন। বিজেপির খড়দা মন্ডল-২ -এর তরফে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে ‘মহাকাল লোক’ উদ্বোধনের সরাসরি সম্প্রচার দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। সেখানে হাজির হয়ে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী দাবি করলেন, বঙ্গের মানুষ এই দুর্নীতিগ্রস্ত সরকারকে, আর সরকারের মুখকে দেখতে চাইছেন না। সেইজন্য কোথাও জুতো দেখানো হচ্ছে, আবার কোথাও জুতো ছুঁড়ে মারা হচ্ছে। বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকেও নৈহাটির শিবালয় মোড়ে ‘মহাকাল লোক’ উদ্বোধন জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে দেখানোর বন্দোবস্ত করা হয়েছিল।
Debasree Chaudhuri: দুর্নীতিগ্রস্ত সকলকেই জেলের ভাত খেতে হবে : বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla