হাওড়া পৌর নিগমের প্রধান কার্যালয় সংযুক্ত রাস্তায় হাতে মশা মারার কামান ও তেল নিয়ে রাস্তায় নামলো হাওড়া সদর বিজেপি যুব মোর্চা। প্রধান ভবনের চারপাশে মশার তেল ছড়ানোর পড়ে মূল ফটক দিয়ে ঢুকতে গিয়ে বাধা পায় তাঁরা। কর্তৃপক্ষের নির্দেশে নিগমের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। সেখানেই হাওড়া শহরের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ক্ষোভ দেখায় যুব মোর্চার সদস্যরা। তাঁদের অভিযোগ ডেঙ্গি নিয়ন্ত্রণে পৌর নিগম সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নিগমের উচ্চ পদ মর্যাদার অধিকারিকরাই ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে তাঁরা রাস্তায় নেমেছেন। আজকে তাঁরা মূল ভবনের ভিতর ঢুকতে বাধা পেলে খুব শীঘ্রই তাঁরা ফের আসবেন। ভেতরে মশার তেল দেবেন। পাশাপাশি পৌর কর্তৃপক্ষের থেকে জবাদিহিও চাইবেন। আগামীদিনে পরিস্থিতি যদি এমনই থাকে তাহলে তাঁরা আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন।
BJYM HOWRAH: হাওড়ার ক্রমবর্ধমান ডেঙ্গি পরিস্থিতিকে মোকাবিলা করতে পথে নামলো হাওড়া সদর বিজেপি যুব মোর্চা
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper