সমস্ত বকেয়া সহ পয়ত্রিশ শতাংশ ডি এ প্রদানের দাবীতে সোমবার উত্তরকন্যা অভিযান করলো নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। এদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে সংগঠনের সদস্যরা শিলিগুড়িতে জমায়েত হয়ে মিছিল করে উত্তর কন্যার দিকে যান। উল্লেখ্য শিলিগুড়িতে উত্তরকন্যা হলো উত্তরবঙ্গের মিনি সেক্রেটারীয়েট। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষে সুশান্ত সরকার জানান মিছিল করে উত্তরকন্যায় যাবার পথে পুলিশ তাদের বাধা দেয়। বাধা পেয়ে …
Read More »Eiyug
বিশেষভাবে সক্ষমকে সহায়তা মালদহ পুলিশের
মালদহ জেলা পুলিশের ইংলিশবাজার মিল্কি ফাঁড়ির পক্ষ থেকে বিশেষভাবে সক্ষম একজনকে প্রদান করা হল একটি হুইলচেয়ার ও কিছু শুকনো খাবার। পুলিশ সুত্রে জানা গেছে রবিবার বিশেষভাবে সক্ষম ঐ ব্যক্তির বাড়ীতে গিয়ে মিল্কি ফাঁড়ির ওসি হুইলচেয়ার ও কিছু শুকনো খাবার তুলে দেন। উন্নত নাগরিক পরিষেবা প্রদান কর্মসূচীর অঙ্গ হিসাবে এই সহায়তা প্রদান করা হয়েছে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
Read More »বকেয়া ষোলো মাসের বেতন দ্রুত প্রদানের দাবীতে বি এস এন এল এর ঠিকা কর্মীদের আন্দোলন চলছে
পশ্চিমবঙ্গ বিএসএনএল ন্যাশানালিস্ট ঠিকা ওয়ার্কার্স ইউনিয়ন এর সদস্যরা বকেয়া ষোলো মাসের বেতন দ্রুত পাবার দাবীতে শিলিগুড়ি বিএসএনএল দপ্তরের সামনে অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীরা জানান তাদের আন্দোলন সোমবার পঁচিশ দিনে পড়লো। বিগত ষোলো মাস ধরে তারা তাদের বেতন পাচ্ছেননা। বকেয়া বেতন দ্রুত প্রদানের দাবীতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন কিন্তু কর্তৃপক্ষ কোনো রকম আস্বাস এখনো পর্যন্ত দেননি। কর্তৃপক্ষের আস্বাস না পাওয়া …
Read More »অনুষ্ঠান বাড়িতে সাউন্ড বাক্স বাজানো ঘিরে মারপিট ও বোমাবাজি জগদ্দলের মোমিন পাড়ায় ধৃত ৪
সেনা কর্মী সুরেশ মাহাতোর ভাইজির বিবাহ অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে শনিবার রাতে জগদ্দলের মোমিন পাড়ার শীতলা মন্দির এলাকায় সাউন্ড বক্স বাজছিল। অভিযোগ, রাত বাড়ায় স্থানীয়রা বক্স বাজাতে নিষেধ করেছিল। এতেই দুপক্ষের মধ্যে বচসা থেকে মারপিট বেধে যায়। অভিযোগ উঠেছে, সেনা কর্মী সুরেশ মাহাতোর বাড়ির দেওয়ালে একটি বোমা মারা হয়েছে। আরও দুটি বোমা পড়েছে ওই এলাকায়। ঘটনায় উত্তেজনা রয়েছে মোমিনপাড়ায়। মারপিট ও …
Read More »ভয়াবহ দুর্ঘটনা বালি নিশ্চিন্দায়
বালি নিশ্চিন্দার মাইতি পাড়া ব্রিজের কাছে ভয়াবহ দুর্ঘটনা। স্রেফ বরাত জোরে বেঁচে গেলেন আট জন যাত্রী। রবিবার রাত দশটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বেলদা থেকে একটি প্রাইভেট গাড়িতে করে আট জন ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে বারাসাতের দিকে যাচ্ছিলেন। গাড়ি মাইতি পাড়ার ব্রিজের কাছে জিরো পয়েন্টে পৌঁছালে আচমকা পিছন থেকে এক বড় ট্রেলার গাড়ি টিকে সজরে ধাক্কা মারে।। প্রচন্ড ধাক্কায় গাড়িটি …
Read More »হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন
বঙ্গে পঞ্চায়েত ভোটের আবহ , ঘর অনেকটাই গুছিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। অন্যান্য জেলার মতো হাওড়ার পঞ্চায়েত এলাকায় অনেকটাই এগিয়ে শক্তির বিচারে তৃণমূল। মাঝে মধ্যেই কিছু জায়গায় ছোট ছোট গোষ্ঠী কোন্দল দেখা গেলেও তৃণমূল নেতৃত্ব সেটা যে সামলাতে দক্ষ সেটা বহুবার প্রমানিত । রবিবার বিকেলে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের আয়োজিত বিজয়া সম্মিলনী যা কিনা আদতে আসন্ন পঞ্চায়েত ভোটের পূর্বে দলীয় সংগঠনকে …
Read More »মন্ত্রী মনোজ তিওয়ারির নির্দেশে ৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ডেঙ্গু দমন অভিযান তৃণমূলের
শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী, মাননীয় মনোজ তিওয়ারী মহাশয়ের নির্দেশ, এবং ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মাননীয় দীপক মজুমদার মহাশয়ের পরিচালনায়, ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ডেঙ্গু দমন করার কাজ চলছে, সকল কর্মীবৃন্দদের সাথে নিয়ে ।
Read More »আগামী ২ ডিসেম্বর ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ঘেরাওয়ের ডাক বিজেপির
নৈহাটির ধিক্কার মিছিল থেকে আগামী ২ ডিসেম্বর ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ঘেরাওয়ের ডাক দিলেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি। প্রসঙ্গত, ডেঙ্গু নিয়ে বিজেপির যুব মোর্চার পুরসভা অভিযান ঘিরে গত ২৫ ডিসেম্বর রণক্ষেত্র হয়ে উঠেছিল নৈহাটি।আক্রান্ত হয়েছিলেন বিজেপির বহু কর্মী। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রবিবার বিকেলে ধিক্কার মিছিল করলো বিজেপি। নৈহাটির যাত্রী নিবাসের কাছ থেকে মিছিল শুরু হয়ে ঘোষপাড়া রোড …
Read More »শ্যামনগর কাউগাছির ব্রাহ্মনপাড়ায় একটি পরিত্যক্ত ঘর ছয়টি তাজা বোমা উদ্ধার
শ্যামনগর কাউগাছি-১ গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মনপাড়ায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে রবিবার সকালে ছয়টি তাজা বোমা উদ্ধার করলো বাসুদেবপুর থানার পুলিশ। এদিন সকালে স্থানীয়রা ভাঙাচুরা ঘরের এক কোনে বোমাগুলো দেখতে পান। পুলিশ এসে বোমাগুলো উদ্ধার করে নিয়ে যায়। ঘিঞ্জি ব্রাহ্মনপাড়ায় বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা। গৃহকর্তা বিভাস মুখার্জি জানান, এদিন সকালে তিনি বাজার থেকে বাড়িতে ফিরে দেখেন পুলিশ। তার পরিত্যক্ত ঘর থেকে …
Read More »অনুষ্ঠান বাড়িতে সাউন্ড বাক্স বাজানো ঘিরে মারপিট ও বোমাবাজি জগদ্দলের মোমিন পাড়ায়, ধৃত ৫
সেনা কর্মী সুরেশ মাহাতোর ভাইজির বিবাহ অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে শনিবার রাতে জগদ্দলের মোমিন পাড়ার শীতলা মন্দির এলাজায় সাউন্ড বক্স বাজছিল। অভিযোগ, রাত বাড়ায় স্থানীয়রা বক্স বাজাতে নিষেধ করে। এতেই দুপক্ষের মধ্যে বচসা থেকে মারপিট বেধে যায়। অভিযোগ উঠেছে, সেনা কর্মী সুরেশ মাহাতোর বাড়ির দেওয়ালে একটি বোমা মারা হয়েছে। আরও দুটি বোমা পড়েছে ওই এলাকায়। ঘটনায় উত্তেজনা রয়েছে মোমিনপাড়ায়। মারপিট ও …
Read More »
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper