কাঁকিনাড়া বাজার সর্বেসেবা সংঘের জগদ্ধাত্রী পুজো এবারে ৫৩ তম বর্ষে পড়ল। এই পুজো কমিটির সম্পাদক তথা ভাটপাড়া পুরসভার সিআইসি অমিত গুপ্তার উদ্যগে বুধবার সন্ধেয় মন্ডপ প্রাঙ্গনে দুই শতাধিক দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়। শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, ডিসি নর্থ শ্রীহরি পান্ডে, এসিপি জগদ্দল সুব্রত মন্ডল, ভাটপাড়া ও জগদ্দল থানার আইসি যথাক্রমে অনুপম মন্ডল ও প্রদীপ কুমার দা, ভাটপাড়ার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ, ১৫ নম্বর ওয়ার্ডের পুরমাতা সীমা মন্ডল, তৃণমূল নেতা প্রিয়াঙ্গু পান্ডে, মন্নু সাউ, প্রাক্তন কাউন্সিলর মনোজ গুহ-সহ বিশিষ্ট জনেরা। এদিন পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন, পুজোয় খুব ভালো কাজ করেছে ভাটপাড়া ও জগদ্দল থানা। সাধারন মানুষের সহযোগিতাও মিলেছে। তবে এখানে অল্প বয়সের ছেলেরা ক্রাইমে জড়িয়ে পড়ছে। পরিবারের লোকজনকে বাচ্চাদের বোঝান উচিত যে, ক্রাইম থেকে দূরে থাকার জন্য। অপরদিকে এই পুজোর উদ্যক্তা অমিত গুপ্তা বলেন, আগে কাঁকিনাড়া বাজারের এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন তাঁর পিতা প্রয়াত ধরম পাল গুপ্তা। এখন এই পুজোর সঙ্গে জড়িত তিনি। পুজোয় সেবা মূলক কাজ হিসেবে দুঃস্থ মানুষজনের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হল।
Barrackpore: কাঁকিনাড়ায় জগদ্ধাত্রী পুজো উপলক্ষে শীতবস্ত্র বিতরণ প্রদান অনুষ্ঠানে পুলিশ কমিশনার-ডিসি নর্থ
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla