পানীয় জলের দাবিতে মঙ্গলবার সাতসকালেই ভাটপাড়ায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বাসিন্দারা। অভিযোগ, বহুদিন ধরেই পানীয় জলের সমস্যায় জজ্জ্বরিত ভাটপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। তাই ক্ষোভে এদিন সকালে রথতলা রায়বাহাদুর রোডের মুখে অন্নদা ব্যানার্জি রোডে একঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বাসিন্দারা। সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত চলে এই অবরোধ। খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়। স্থানীয় কাউন্সিলর মিলি দত্তের সাফাই, রায়বাহাদুর রোড এলাকায় পাইপ লাইনের লিকেজের জন্য সমস্যা হয়েছিল। তা মিটে গেছে। কিন্তু ওখানে পুরসভার জলের গাড়ি পাঠানো হয়েছিল। এদিন বেলায় পুরসভার জল দপ্তরের সিআইসি অমিত গুপ্তা ঘটনাস্থলে গেলে তার কাছে ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা। তাদের অভিযোগ, বহুদিন ধরে সরু সুতোর মতন জল পড়ে। এপ্রসঙ্গে সিআইসি অমিত গুপ্তা বলেন, এক সপ্তাহের মধ্যে জলের বেগের সমস্যা মিটে যাবে।
Bhatpara: পানীয় জলের দাবিতে ভাটপাড়ায় পথ অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla