রবিবার , আগস্ট 16 2026
Breaking News

siliguri: পাচারের আগেই প্যাঙ্গোলিনের দেহাংশ সহ বন কর্মীদের হাতে গ্রেপ্তার এক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: পাচারের আগেই প্যাঙ্গোলিনের দেহাংশ সহ বন কর্মীদের হাতে গ্রেপ্তার এক ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো (siliguri) সীমান্ত ইউনিটের দেওয়া তথ্যের ভিত্তিতে বন দপ্তরের শুকনা রেঞ্জের কর্মীরা শনিবার রাতে শিলিগুড়ির মাটিগাড়া থানার বিশ্বাস পাড়ায় একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে বাড়ি থেকে উদ্ধার হয় প্যাঙ্গোলিনের দেহাংশ,গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে। বন দপ্তর সূত্রে জানানো হয়েছে ধৃতের নাম বিকাশ খালকো,বাড়ি মালবাজার থানার ডামডিম এলাকায়। সে পানিট্যাঙ্কি সীমান্ত দিয়ে এই দেহাংশ নেপালে পাচারের ছক কষেছিলো। উদ্ধার কৃত দেহাংশের আনুমানিক বাজার মূল্য আড়াই লক্ষ টাকা বলে জানায় বন দপ্তর। উল্লেখ্য প্যাঙ্গোলিন বা পীপীলিকাভুক এর দেহের আঁশ ও মাংসের চাহিদার জন্য এদের ব্যপক ভাবে শিকার করা হয়। সুত্র মারফত জানা গেছে সারা বিশ্বে বছরে এক লক্ষাধিক প্যাঙ্গোলিন মানুষের দ্বারা শিকার করা হয়। এর আঁশ থেকে বিভিন্ন ধরনের ওষুধ তৈরী হয় ও বিদেশের বাজারে এই আঁশের ব্যাপক চাহিদা রয়েছে। পাশাপাশি বনাঞ্চল ধ্বংসের কারনে স্বাভাবিক বাসস্থানের বিলুপ্তি এই প্রানীটিকে বিপন্ন তালিকা ভুক্ত করেছে। শুকনা রেঞ্জের কর্মীরা জানান ধৃতের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষন আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে কার্শিয়াং আদালতে পেশ করা হয়েছে। বন দপ্তর পরবর্তী পর্যায়ের তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।