চারিদিকে আলোর রোশনাই। দিওয়ালি সেলিব্রেশনে ব্যস্ত টলি থেকে বলি সকলেই। দিওয়ালির আমেজ এখন সর্বত্র। টলিউড ব্যস্ত ধামাকাদার দিওয়ালি সেলিব্রেশনে। দিওয়ালির এই কটা দিন টলিতারকারা ডুবে থাকেন পার্টিতে। প্রতিদিন দিওয়ালি পার্টিতে নিজের মতো করে নজর কাড়ছেন বলি তারকারা। টলিপাড়ার তারকারা সকলেই দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। ফেস্টিভ মুডে সকলের মধ্যে যেন একটু আলাদা ভাবে নজর কাড়লেন দেবলীনা দত্ত। এককথায় বলতে গেলে বাঙালি কন্যার হটনেসে পুড়ে ছাই নেটিজেনরা।সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি হট ছবি শেয়ার করেছেন দেবলীনা দত্ত। যেখানে দেখা যাচ্ছে অফ শোল্ডার গ্লিটারস গাউন পরেছেন দেবলীনা। হাই থাই স্লিটে বেরিয়ে রয়েছে উরুর একাংশ। খোলা চুলে অভিনেত্রীর কিলার লুকে পাগল হয়েছেন ভক্তরা। হাতে আংটি, পায়ে লং বুট, চোখের মোটা কাজলের চাহনিতে হাইভোল্টেজ বাড়ালেন দেবলীনা। দেবলীনার এই হট অবতার দেখতেই ভিড় জমছে সোশ্যাল মিডিয়ায়। হটনেসে বলে বলে গোল দিয়েছেন দেবলীনা। অভিনেত্রীর এই ছবিতে লাইক ও কমেন্টের সংখ্যাও আকাশছোঁয়া। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।হট ছবি শেয়ার করে দেবলীনা লিখেছেন, আশা করি আলো আপনাদের জীবন আনন্দে ভরিয়ে তুলুক। তবে এটাকে শব্দহীন করে তুলুন। তার এই পোস্টে পাল্টা কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। এবং অভিনেত্রীর এই ক্যাপশনকে কেন্দ্র করে এক নেটিজেন মন্তব্য করেন, আমি জানি না লাইট জীবনে আনন্দ নিয়ে আসবে কি না। তবে এই ছবি নিয়ে অনেক কোলাহল তৈরি হবে। উল্লেখ্য, দুর্গাপুজাতে এবছর কলকাতার বাইরে ছিলেন দেবলীনা। যদিও প্রতিবার পুজোর সময় বাইরে বেরাতে যেতেন দেবলীনা এবং তথাগত। তবে তথাগত ও দেবলীনার সম্পর্ক এখন অতীত। গত বছর অর্থাৎ ২০২১ সালে তথাগত ও দেবলীনার বিচ্ছেদের খবরে উত্তাল হয় সোশ্যাল মিডিয়া। গত ১০ বছরের সম্পর্কে ভেঙে বেরিয়ে আসেন দুজনে। তাই প্রতিবারের মতো এবারেও পুজোর ছুটিতে মাকে নিয়ে নেপালে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী। ফেস্টিভ মুডে সকলের মধ্যে অভিনেত্রী যে আলাদা করে নজর কাড়লেন সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই।
Tags Debolina Dutta
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla