দুর্গা পুজো মানেই (Alipurduar) বাংলা ও বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব। এই উৎসবের আগে রাস্তাঘাট হাট বাজারে মানুষের ব্যপক সমাগম ঘটে। মানুষের চলাচল স্বচ্ছন্দ করার লক্ষ্যে যান চলাচল নিয়ন্ত্রন করে দূর্ঘটনার আশঙ্কা কমাতে উদ্যোগী হলো আলিপুরদুয়ার জেলা পুলিশের কুমারগ্রাম থানার বারোবিশা ট্রাফিক গার্ড। মঙ্গলবার সন্ধ্যায় বারোবিশা ট্রাফিক গার্ডের ওসি চন্দন রায়ের নেতৃত্বে ট্রাফিক গার্ডের কর্মীরা কুমারগ্রাম জোড়াই রাজ্য সড়কে রাধানগর এলাকায় যান চলাচল নিয়ন্ত্রন করে চালকদের সতর্কতার সাথে পুজোর দিন গুলিতে গাড়ি চালানোর পরামর্শ দেন। কুমারগ্রামের দিক থেকে আসা বালি ও পাথর বোঝাই কয়েকটি ডাম্পার দাঁড় করিয়ে চালকদের দিনের বেলায় উৎসবের কয়েকটি দিন দিনের বেলা ডাম্পার চালাতে নিষেধ করা হয়েছে। রাত এগারোটার পর তাদের ডাম্পার চালাতে বলা হয়েছে। ট্রাফিক গার্ড সূত্রে জানানো হয় উৎসবের দিন কটিতে রাস্তা ঘাটে ব্যপক ভীড় হয়। এই ভীড়ের মধ্যে ডাম্পারের মতো ভারী গাড়ি চলাচল করলে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা থাকে। এই আশঙ্কা দূর করে মানুষের উৎসবের আনন্দ উপভোগ নির্বিঘ্ন করার লক্ষ্যেই এই উদ্যোগ। উৎসবের দিন গুলিতে ডাম্পার চলাচল নিয়ন্ত্রনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন ডাম্পার গুলো যেরকম বেপরোয়া ভাবে চলাচল করে তাতে উৎসবের ভীড়ে যে কোন মুহুর্তে দূর্ঘটনা ঘটতে পারে। উৎসবের কদিন ডাম্পার চলাচল নিয়ন্ত্রিত থাকলে দূর্ঘটনার আশঙ্কা কমবে বলেই তাদের ধারনা।
Alipurduar: পুজোর মুখে যানজট সহ দূর্ঘটনা এড়াতে তৎপর বারোবিশা ট্রাফিক গার্ড ,ডাম্পার চলাচল নিয়ন্ত্রনে নির্দেশ জারি
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla