আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় বান্দাপানি ও রামঝোড়া চা বাগানের শ্রমিকদের জন্য শুক্রবার উদ্বোধন হল এম্বুল্যান্স পরিষেবা। বান্দাপানি চা বাগানে আয়োজিত এক অনুষ্ঠানে চা বাগান কর্তৃপক্ষের হাতে এম্বুল্যান্স এর চাবি তুলে দেন আলিপুরদুয়ার এর জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা। তিনি জানান সম্পূর্ণ সরকারি উদ্যোগে এই পরিষেবা চালু হওয়ায় চা বাগানের শ্রমিকদের সুবিধা হবে। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, জয়গাঁও উন্নয়ন পরিষদের চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা, সমাজসেবী প্রকাশ চিক বরাইক সহ বিশিষ্টজনেরা।
Alipurduar: চা শ্রমিকদের জন্য এম্বুল্যান্স পরিষেবা
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper