আলিপুরদুয়ার মহকুমা আইনী পরিষেবা সমিতির উদ্যোগে ও কুমারগ্রাম থানার সহায়তায় বারোবিশা বিবেকানন্দ ক্লাব আয়োজিত শ্যামাপুজো মেলার মুক্তমঞ্চে অনুষ্ঠিত হল আইনী পরিষেবা বিষয়ক সচেতনতা শিবির। রবিবার বিকাল পাঁচটায় এই শিবির শুরু হয়। শিবিরে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার এর অতিরিক্ত জেলা বিচারক সহ আরও দুইজন বিচারক। মাননীয় বিচারকগন প্রথমে জানান কারা কারা কোন কোন বিষয়ে বিনামূল্যে আইনী পরিষেবা পেতে পারেন। তারপর মেলার মুক্তমঞ্চে উপস্থিত শ্রোতারা প্রশ্নের মাধ্যমে বিভিন্ন আইনী বিষয় সম্পর্কে জানতে চাইলে উপস্থিত বিচারকগন এবং কুমারগ্রাম থানার আই সি বাসুদেব সরকার তাদের প্রশ্নের জবাব দেন। আই সি বাসুদেব সরকার জানান সাধারণ মানুষ বিনামূল্যে আইনী পরিষেবার সুযোগ গ্রহন করতে পারেননা কারন কোথায় কিভাবে এই পরিষেবা পাওয়া যায় সে বিষয়ে তারা অজ্ঞ। এদিনের শিবিরে সেই বিষয়গুলো সম্পর্কে সাধারণ মানুষকে ধারনা দিয়ে সচেতন করার লক্ষ্যেই এই শিবির ।
Alipurduar: আলিপুরদুয়ার মহকুমা আইনী পরিষেবা সমিতির উদ্যোগে আইনী সচেতনতা শিবির
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper