বেলুড় থানা অন্তর্গত লিলুয়ার বেলুড় রোড থেকে সকাল বেলা উদ্ধার করা হয় অমিত গুপ্তা নামের এক ব্যক্তির মৃতদেহ | খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলুড় থানার পুলিশ এবং ময়নাতদন্তে পাঠায় মৃতদেহ , কিভাবে রাস্তার মধ্যে মৃত্যু হল সেটা খতিয়ে দেখা হচ্ছে | প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গেছে যে তার একটি হাত ভাঙ্গা রয়েছে এবং তারা অনুমান করছেন যে রাত্রিবেলা এক্সিডেন্ট হয়েছে কিন্তু প্রশ্ন উঠেছে যে এক্সিডেন্ট হলে হাতের উপর দিয়ে যদি কোন গাড়ি বা লরি যায় তাহলে মৃত্যু কিভাবে হবে | যে কারখানায় অমিত গুপ্ত কাজ করতো তার সুপারভাইজার জানিয়েছেন যে সোমবার দিন বিকেল চারটের সময় কাজ করে এসে বেরিয়ে গেছিল কারখানা থেকে তারপরে কি করছে না করছে সেটা আমাদের জানা নেই তবে এই ঘটনাতে আটক করা হয়েছে সুপারভাইজার কে |
Liluah Howrah: লিলুয়ার বেলুড় রোড থেকে রহস্যজনকভাবে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla