সোমবার , অক্টোবর 12 2026
Breaking News

Alipurduar: আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে প্রকাশিত হলো দুর্গা পূজা গাইড ম্যাপ ,বিতরণ করা হলো পূজা অনুদানের চেক

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে প্রকাশিত হলো দুর্গা পূজা গাইড ম্যাপ ,বিতরণ করা হলো পূজা অনুদানের চেকআলিপুরদুয়ার (Alipurduar) জেলা পুলিশের উদ্যোগে সোমবার প্রকাশিত হলো আসন্ন দুর্গা পূজার গাইড ম্যাপ ,বিতরণ করা হয়েছে আসন্ন দুর্গা পূজা উপলক্ষ্যে পুজা কমিটি গুলোকে রাজ্য সরকারের দেওয়া অনুদানের এক লক্ষ টাকার চেক। আলিপুরদুয়ার পৌরসভার প্রেক্ষাগৃহে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী দীপক বর্মন, সাংসদ মনোজ টিগ্গা ,আলিপুরদুয়ার এর বিধায়ক পরিতোষ দাস ,জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন। পুলিশ সূত্রে জানানো হয় সাধারণ মানুষের জন্য আসন্ন দুর্গা পূজা পরিক্রমাকে নিরাপদ,সুষ্ঠু ও নির্বিঘ্ন করার লক্ষ্যেই এই উদ্যোগ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।