সশস্ত্র সীমা বলের (siliguri) রানীডাঙ্গা ক্যাম্পে সোমবার পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠিত হলো চতুর্থ পর্বতারোহণ অভিযান শিখর মাউন্ট ডোমেখাং (৭২৬৪ মিটার) এর শুভ সূচনা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক সহ সশস্ত্র সীমা বলের আধিকারিকগণ। পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ জানান সাহস ,শৃঙ্খলা ও দেশপ্রেমের প্রতীক এই পর্বতারোহণ অভিযান। তিনি এই অভিযানের সাথে যুক্ত সকল সদস্যদের সাফল্য ও নিরাপদ যাত্রা কামনা করে শুভেচ্ছা জানান।
siliguri: পতাকা উত্তোলনের মাধ্যমে সশস্ত্র সীমা বলের পর্বতারোহণ অভিযানের শুভ সূচনা হলো রানীডাঙ্গা ক্যাম্পে
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা, এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla