মঙ্গলবার , জুলাই 21 2026
Breaking News

অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জগদ্দলে পুলিশের জালে সাত দুষ্কৃতী

রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর

Jagatdal: অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জগদ্দলে পুলিশের জালে সাত দুষ্কৃতী jagatdal-seven-miscreants-have-been-arrested-by-police-in-jagatdal-for-being-involved-in-criminal-activities-howrah-india-eiyug-jagatdalঅপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ সাত জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ মেঘনি জুটমিলের পরিত্যক্ত কোয়ার্টারে হানা দেয়। সেখান থেকে পুলিশ তিনজনকে পাকড়াও করেছে। ধৃতদের নাম রাহুল ঠাকুর, সিকেন্দার দাস ও সুমিত দাস। ধৃতদের কাছ থেকে পুলিশ একটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। বহুদিন ধরে ফেরার থাকা জগদ্দলের ১৮ নম্বর গলির বাসিন্দা সনু জয়সওয়াল ওরফে টিলুয়া ও রোহিত সাউ ওরফে টাকলাকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, সাংসদের বাড়িতে বোমাবাজির ঘটনায় মূল অভিযুক্ত এই টিলুয়া। প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর রাতে জগদ্দলের মোমিন পাড়ায় বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানো নিয়ে মারপিট ও বোমাবাজির ঘটনা ঘটেছিল। বোমাবাজির ঘটনায় জড়িত মহম্মদ সাদ্দাম ও মহম্মদ ওয়াইদ ওরফে রাহুলে পুলিশ গ্রেপ্তার করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।