ছয়শ পঞ্চাশ গ্রাম ব্রাউন সুগার সমেত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। জানা গেছে গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ ইষ্টার্ণ বাইপাসের বানেশ্বর মোড়ে ওঁত পাতেন পুলিশ কর্মীরা। একটি সাদা মারুতি সুজুকি এট্রিগা গাড়িতে ব্রাউন সুগার নিয়ে আসা হচ্ছে এই তথ্যের ভিত্তিতে পুলিশ গাড়িটি আটক করে তল্লাশী চালিয়ে এই ব্রাউন সুগার উদ্ধার করে ও গাড়িতে থাকা দুই আরোহীকে গ্রেপ্তার করে। ধৃত দীপক সাহানী ডালখোলার বাসিন্দা এবং রঞ্জিত রায় রায়গঞ্জের বাসিন্দা। তারা মালদহ থেকে ব্রাউন সুগার নিয়ে শিলিগুড়িতে বিক্রি করার উদ্দ্যেশ্যে আসছিলো বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ব্রাউন সুগার ও গাড়িটি বাজেয়াপ্ত করে ধৃতদের বিরুদ্ধে মাদক আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
Siliguri: এক কোটি দশ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার দুই
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla