আজ গোলাবাড়ি থানার অন্তর্গত পিলখানা কারবালা ময়দানে হাওড়া সিটি পুলিশের অন্তর্গত গোলাবাড়ি থানা থেকে একটি অনুষ্ঠান করা হয় , যেখানে দুস্থ মানুষদের হাতে গোলাবাড়ি থানার পক্ষ থেকে শীতের বস্ত্র ব্ল্যাঙ্কেট প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী ,হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী মহাশয় এবং আরো উদ্ধর্তন কর্তৃপক্ষ । এছাড়াও ছিলেন গোলাবাড়ি থানার আইসি এবং গোলাবাড়ি থানার পুলিশ কর্মীরা । এদিন এই অনুষ্ঠানে দুঃস্থ মানুষরা শীতবস্ত্র হাতে পেয়ে আপ্লুত এবং বেজায় খুশি। তারা জানালেন গোলাবাড়ি থানার বড়বাবু এবং পুলিশ কর্মীরা সব সময় তাদের পাশে থাকেন সেইজন্য তারা আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যে নতুন বছরে যেন গোলাবাড়ি থানার সমস্ত বড় বাবু সহ সমস্ত পুলিশ কর্মী সুস্থ থাকেন এবং ভালো থাকেন ।
Howrah: গোলাবাড়ি থানার পক্ষ থেকে দুস্থ মানুষদের জন্য শীত বস্ত্র প্রদান
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla