আজ থেকে ১৬১ বছর আগে কলকাতার সিমলা স্ট্রিটে ১৮৬৩ সালে সালের ১২ ই জানুয়ারি ছটা বেজে ৩৩ মিনিটে জন্মগ্রহণ করেন নরেন্দ্রনাথ দত্ত। পরবর্তীকালে তিনি স্বামী বিবেকানন্দ রূপে সমাজের বুকে প্রতিষ্ঠিত হন তাই আজ স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্ম দিবস। একই সাথে ৩৯ তম জাতীয় যুব দিবস পালিত হচ্ছে সারা ভারত বর্ষ জুড়ে। স্বামীজীর অমৃত বাণী জাত পাতের ঊর্ধ্বে উঠে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর- এই বাণীকে পাথেয় করে স্বামীজীর সৃষ্টি করা বেলুড় মঠে প্রতিবছরের মত এবছর ও নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই স্থানীয় বিভিন্ন স্কুল ,ক্লাব এবং মঠের বিভিন্ন শাখা সংগঠনের সদস্যরা স্বামীজীর প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা সহকারে গান করতে করতে বেলুড় মঠে আসেন। তারা স্বামীজীর মন্দিরে প্রণাম নিবেদন করে বেলুড় মঠ প্রদক্ষিণ করে মূল মন্দিরের পাশে নির্মিত অস্থায়ী মন্ডপে গিয়ে বসেন। যেখানে সকাল সাড়ে নটা থেকে শুরু হয় নানা অনুষ্ঠান। প্রায় দেড় ঘন্টার এই অনুষ্ঠানে বৈদিক মন্ত্র উচ্চারণের পর উদ্বোধনী সংগীত, প্রস্তাবনা, ধর্মীয় আলোচনা, সংগীত, বিবেকানন্দ সম্বন্ধে নানা রূপ বক্তব্য, যোগ ব্যায়াম প্রদর্শনী ইত্যাদি উপস্থাপনা করা হবে । পরিশেষে সকলে হাতে হাতে প্রসাদ নিয়ে বাড়ি ফিরবেন।
Swami Vivekananda: স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিবস পালন বেলুড় মঠে
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper