আজ ১৪ই জনুয়ারি স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্ম তিথি। এই উপলক্ষে বেলুড় মঠে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূলত তিনটি ভাগে অনুষ্ঠানটি ভাগ করা হয়েছে। ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিটে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা। এরপর স্বামীজীর মন্দিরে বেদ পাঠ ও স্তব গান, বিশেষ পূজা এবং হোম। স্বামীজীর ঘরে উচ্চাঙ্গ সংগীত , খেয়াল, ধ্রুপদ এবং মূল মন্দিরের পাশে নির্মিত অস্থায়ী সভামন্ডপে দিনভর হবে বিবেকানন্দ গীতি, ভক্তিগীতি , স্বামীজীর জীবনী পাঠ এবং পরিশেষে ধর্মসভা ।এরই মাঝে ভক্তদের জন্য ভোগের আয়োজনও থাকছে।সবমিলিয়ে প্রতিবছরের মতো বেলুড় মঠে এবারেও স্বামীজীর জন্ম তিথি অত্যন্ত ভক্তি এবং নিষ্ঠা সহকারে পালিত হচ্ছে ।গত দু’বছর করনার প্রকোপে সাধারণ মানুষ এবং ভক্তরা এই অনুষ্ঠানে আসতে পারেননি। এবারে অবারিত দ্বার। তাই দূর-দূরান্ত থেকে প্রচুর মানুষ এসেছেন এই অনুষ্ঠানে যোগ দিতে।এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বেলুড় মঠ চত্বরে পসরা সাজিয়ে বসেছে অগণিত দোকান ।এক কথায বলা যেতেই পারে এই মন্দার বাজারে অসংখ্য মানুষের রুজিরুটির একটি সংস্থান হল আজ মানুষের।
Swami Vivekananda: বেলুড় মঠে স্বামীজীর ১৬১ তম জন্মতিথি উৎসব পালন
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper