আলিপুরদুয়ার জেলা পুলিশ ও আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে মঙ্গলবার হাসপাতাল চত্বরে আয়োজিত হল এম্বুল্যান্স চালকদের নিয়ে এক সচেতনতা শিবির। আলিপুরদুয়ার জেলার সমস্ত এম্বুল্যান্স চালকগণ এই শিবিরে উপস্থিত ছিলেন। শিবিরে জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলা পুলিশের পক্ষ থেকে এম্বুল্যান্স চালানোর সময় চালকরা কি কি সতর্কতা অবলম্বন করবেন সেসব বিষয়ে আলোচনা করা হয়। ট্রাফিক আইন মেনে চালকদের এম্বুল্যান্স চালাতে বলা হয়। পাশাপাশি সাধারণ মানুষ যাতে এম্বুল্যান্স কে পথ ছেড়ে দেন সেই আবেদন ও রাখা হয়। এর ফলে এম্বুল্যান্স চালকদের যেমন সুবিধা হবে তেমনি এম্বুল্যান্স এ থাকা রুগীকেও সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হবে। শিবিরে উপস্থিত চালকরা জানান মাঝে মাঝে এরকম শিবিরের আয়োজন করা হলে তারা উপকৃত হবেন।
Alipurduar: এম্বুল্যান্স চালকদের নিয়ে সচেতনতা শিবির।
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার, এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper