মালদহ জেলা পুলিশের (MALDA) গাজোল থানার ময়না বাস স্ট্যান্ডে একটি স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার উদ্বোধন করলেন মালদহ রেঞ্জের ডি আই জি সুদীপ সরকার, আই পি এস। উপস্থিত ছিলেন মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া, আই এ এস, মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ এলাকার বিশিষ্টজনেরা। স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল উদ্বোধন করে ডি আই জি সুদীপ সরকার জানান এই ট্রাফিক সিগন্যাল চালু হওয়ায় এলাকার যান নিয়ন্ত্রণে এতদিন ধরে যে সমস্যা হচ্ছিলো এবার তা দূর হবে।
MALDA: স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল উদ্বোধন করলেন ডি আই জি
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla