চা – বাগানে (Jalpaiguri) জল দেওয়া পাম্পসেট মেশিন ও সরঞ্জাম সামগ্রী চুরির অভিযোগ ওঠে ফেব্রুয়ারি মাসে। তদন্তে নেমে জলপাইগুড়ি কোতোয়ালী থানার পুলিশ রানীনগর এলাকার শিববাড়ি থেকে গ্রেপ্তার করে রঞ্জন বর্মন নামে এক ব্যাক্তিকে ।ধৃতকে জেরা করে শনিবার রাতে পাম্প সেট মেশিনসহ সামগ্রী উদ্ধার করে পুলিশ।উল্লেখ. ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ রানীনগরের পঙ্কজ চক্রবর্তীর বাড়িতে চুরির অভিযোগ ওঠেছিল। সামগ্রীর পরিমাণ ৫৫ হাজার টাকা। ধৃতকে রবিবার জেলা আদালতে তোলা হয়।
Jalpaiguri: চুরি যাওয়া পাম্পসেট সহ সামগ্রী উদ্ধার গ্রেপ্তার ১
রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla