বৃহস্পতিবার হাওড়ার (Prasun Banerjee) বাঁকড়া তিন নম্বর অঞ্চলে ইফতার পার্টিতে এসে মুকুল রায়কে “পাগল” বলে কটাক্ষ করলেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়। তিনি বলেন মুকুলকে কি না দিয়েছে দিদি। সব দিয়েছে মুকুলকে। মুকুলকে কটাক্ষ করে প্রসূন বলেন ও বলছে বিজেপিতে যাবে। ওর সঙ্গে তো পাঁচটা ছেলেও নেই। ওর নিজের ছেলেও নেই বলেই কটাক্ষ করলেন প্রসূন। সে নেতা কি করে হয়। এদের দেখলে তার হাঁসি পায় বলেই জানান তিনি। প্রসূন অভিযোগ করে বলেন মুকুল আর শুভেন্দু দলের রস অনেক খেয়েছে আর খাওয়ার পড়ে বিজেপির দিকে গেছে। এদের প্রতি কোনোও সন্মান নেই তার। পাশাপাশি শুভেন্দুকে কটাক্ষ করে তিনি বলেন ,ও সারাজীবন ধরেই বলে যাবে আর মমতাই থাকবে মুখ্যমন্ত্রী, বলেই দাবি করেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়।
Prasun Banerjee: ইফতারে এসে মুকুল রায় কে “পাগল” বলে কটাক্ষ হাওড়ার সংসদ প্রসূন বন্দোপাধ্যায়ের
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper