শনিবার জলপাইগুড়ির (Didir Suraksha Kawach) মাল টাউন তৃনমূল কংগ্রেস কমিটি দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালন করল, নেতৃত্বে ছিলেন খগেশ্বর রায়, জেলা তৃনমূল চেয়ারম্যান।গত কয়েকমাস ধরে তরাই -ডুয়ার্সে চষে বেড়াচ্ছেন খগেশ্বরবাবু দিদির দূত হয়ে। (Didir Suraksha Kawach) উল্লেখ গত কয়েক মাস থেকে তৃনমূল কংগ্রেস তাদের উন্নয়ন মুখি প্রকল্প ও মানুষের সরকারি স্কুল , হাসপাতাল, সরকারি অফিস সহ অন্যান্য কাজ ও মানুষের সমন্বয়ের জন্য দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালন করে আসছে।এদিন প্রথমে মালপৌরসভার নেতাজি কলোনির কালীমন্দির পরিদর্শন ও পূজোপাঠ সেরে কর্মসূচি শুরু করেন খগেশ্বরবাবু সহ নেতৃত্ব । পরে পৌরসভার সুপার স্পেশালিটি হসপিটাল পরিদর্শক করেন ও আধিকারিকদের কথা বলেন। জনসাধারণ কেমন পরিসেবা পাচ্ছে, কি কি সমস্যা রয়েছে ইত্যাদি সম্পর্কে। মধাহ্নে মধাহ্নভোজ সারেন নেতৃত্ব দলীয় কর্মী ও নেতাদের সঙ্গে।মালপৌরসভার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সারনে, প্রশাসনিক ক্ষেত্রে জনসাধারণ সমস্যার সম্মুখীন হচ্ছে সেবিষয়ে। পরে পৌরসভার মাঠে একটি জনসভায় বক্তব্য রাখেন নেতৃত্ব। উপস্থিত খগেশ্বর রায় ছাড়াও স্বপন সাহা, অমিত দে সহ অন্যারা।
Didir Suraksha Kawach: মালটাউনে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের
রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla