শুক্রবার জলপাইগুড়ি (Jalpaiguri) শহরে চলল যানজট নিরসন ও আবর্জনা মুক্ত অভিযান। (Jalpaiguri) উল্লেখ বেশ কয়েক দিন। আগে থেকে শহরে চলছে ফুটপাত দখল মুক্ত অভিযান।এদিন ছবিটা ছিল অন্যরকম, জলশহরে পুলিশ প্রশাসনের সাথে যোগ দেয় পৌরসভা, প্রতিনিধিদের উপস্থিতিতে কদমতলা স্মার্ট বাজারের সামনে জেসিবি লাগিয়ে অভিযান । উল্লেখ বেশ কিছু দিন ধরে ফুটপাত মুক্ত করছিল পুলিশ প্রশাসন! সরকারি নির্দেশ স্বত্ত্বেও ব্যবসায়িদের একাংশ রাস্তার উপরে দোকান পেতে বসে ফলে রাস্তায় টোটা -বাইক- সাইকেল ও মানুষের তীব্র জানজটের সম্মুখীন হতে হয়।
ভীর এরিয়ে হাটা চলা অসম্ভব হয়ে পড়ে সাধারণ মানুষের। অন্য দিকে ফুটপাত দখলকরে ড্রেনে উপরে ঘর বানিয়ে চলে ব্যাবসা ফলে নিকাশি ব্যাবস্থা বাধাগ্রস্ত হয়, মশার উপদ্রব হয়। আরেক দিকে রাস্তার ওপরে আবর্জনার স্তুপ তৈরী হয়, সমস্যা সম্মুখীন হয় শহরবাসী। অবৈধভাবে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পার্কিং ফলে যানজটের সমস্যা হয় !! এদিন পুলিশ প্রশাসনের সাথে পৌরসভার খোদ পৌরমাতা ও প্রতিনিধিরা একযোগে অভিযান চালালেন । পৌরমাতা পাপিয়া পাল, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো, সৈকত চ্যাটার্জী ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। পৌরমাতা পাপিয়া পাল বলেন, শহরে যানজট নিরসন, আবর্জনা মুক্ত ও ফুটপাত দখল মুক্ত করতে এই ধরনের অভিযান চলবেই। কার্যত ক্লিন জলপাইগুড়ি বা পরিছন্ন শহরই তাদের লক্ষ্য তেমনটাই ইঙ্গিত মিলল পৌরমাতার কথায়।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper