রাস্তা কেনার (Bankra) দাবি উঠলো , তবে এবার কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে নয় অথবা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ও নয় । (Bankra) কেনার দাবি এক ব্যক্তির বিরুদ্ধে। যদিও তিনি সিপিআইএম এর কর্মী বলে পাড়ায় পরিচিত। (Bankra) বাম জমানায় বাঁকড়া এলাকার এক দাপুটে সিপিআইএম নেতার ভাই তিনি ।
রবিবার দুপুরে বাঁকড়া দক্ষিণ পল্লি ( গ্যাস গোডাউনের নিকট) এই যুগ সংবাদপত্রের অফিসের পাশের রাস্তায় ভর্তি বন জঙ্গল হওয়ায় , মশার উপদ্রব বেড়ে যায়।মশা বাহিত রোগের প্রকোপ থেকে চারপাশ নিরাপদ রাখতে প্রতিবারেই মতো এবার ও এই যুগ সংবাদপত্রের তরফে পরিষ্কার করাতে গেলে তারাপদ মুলা নামক ব্যাক্তি ও তার স্ত্রী জঙ্গল পরিস্কারের কাজ বন্ধ করে দিয়ে দাবি করেন হুমকি দিয়ে রাস্তা ওনার নিজস্ব কেনা । এই রাস্তা শুধু মাত্র তাদের অধিকার। ওনি এও বলেন বাম জমানায় তিনি নাকি কিনেছেন রাস্তা । যদিও রাস্তা কেনার কাগজপত্র দেখাতে পারেননি। আশেপাশের প্রতিবেশীদের মতে রাস্তা সর্বসাধারণের চলার জন্য। রাস্তা পঞ্চায়েত থেকে করে দিচ্ছে । ওনি নয় উন্মাদ নয় মাথা খারাপ নইলে এমন কথা বলেন কিকরে।
এদিকে জেলার তৃণমূল নেতৃত্বের মতে এলাকায় রাস্তা পঞ্চায়েত থেকে করে দেওয়া হয়েছে । ৩৪ বছরে সিপিআইএম রা যে কাজ করেনি সেই কাজ কয়েক বছরেই তৃণমূল সরকার করেছে ।ডোমজুড় বিধানসভার বিধায়ক মাননীয় কল্যাণ ঘোষ মহাশয়ের দরুন ডোমজুড় বিধানসভার বিভিন্ন এলাকায় রাস্তা পাকা হয়েছে ,ডেন তৈরি হয়েছে ,সৌর আলোর ব্যবস্থা করা হয়েছে । উন্নয়ন হয়েছে বাঁকড়া পঞ্চায়েত এলাকায় ও। কিছু রাস্তার কাজ বাকি রয়েছে সেগুলো আগামী দিনে হবে । এই যুগ সংবাদপত্রের পাশের রাস্তা ও আগামী দিনে পাকা হবে বলেও আশাবাদী হাওড়া জেলার তৃণমূল নেতৃত্ব। সিপিআইএম কর্মীর দাবি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব।৩৪ বছরের বাম জমানা চলে গেলেও এখনো নোংরা রাজনীতি থেকে নিজেদের গুটিয়ে নেয়নি সিপিআইএম।
বাঁকড়া এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের মতে বাঁকড়া এলাকায় পঞ্চায়েত ভোটে মনোনয়ন পত্র জমা দিয়েও হেরে যাওয়ার লজ্জায় সিপিআইএম প্রার্থী রা মনোনয়নপত্র তুলে নেন । পায়ে মাটি না থাকলেও রাজ্যের উন্নয়ন দেখে সিপিআইএম কর্মীরা শেষে রাস্তা কেনার স্বপ্ন দেখছে বলে বামপন্থী দের কটাক্ষ তৃণমূল নেতৃত্বের ।
এদিকে এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব , তাদের মতে সিপিআইএম আবারও ক্ষমতায় আসার স্বপ্নে বিভোর হয়ে চারপাশে জনগণ কে জ্বালাতন করতে রাস্তায় নেমেছে । রাজ্যে বিধায়ক সংখ্যা-০। তবুও রাজ্যের চারপাশে সিপিআইএম কর্মীদের যা দাপট , তারই একটা উদাহরণ বাঁকড়া দক্ষিণ পল্লি এলাকায় রাস্তা কেনার দাবি । যাক আমরা এও জানলাম বামেরা আজকাল জনসাধারণের জন্য ব্যবহীত রাস্তা কেনার দিকে নজর দিয়েছে ।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper