বাড়ি থেকে চুরি (siliguri) যাওয়া মূল্যবান গহনা ও নগদ টাকা সহ মাটিগাড়া থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো শুক্রবার।(siliguri) জানা গেছে মাটিগাড়া থানার অন্তর্গত কালামজোত এলাকার সাবিত্রী ছেত্রী সতেরোই জুলাই বাড়ি তালাবন্ধ করে ব্যক্তিগত কাজে বাইরে যান। বাড়ি ফিরে দেখেন তার বাড়িতে তালা ভেঙে চুরি হয়েছে। তিনি মাটিগাড়া থানায় চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে। তদন্তের সূত্র ধরে পুলিশ শুক্রবার পাতিরামজোত এলাকা থেকে দীপক দাস নামে এক ব্যক্তিকে আটক করে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ধৃতের হেফাজত থেকে উদ্ধার করে চুরি যাওয়া গহনা ও নগদ টাকা। ধৃতের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করে ধৃতকে আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
siliguri: চুরি যাওয়া সামগ্রী সহ গ্রেপ্তার এক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper